1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ১ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ একজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সোনারগাঁ থানার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কে-বির মাঠের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন (৪২)। তিনি সোনারগাঁ থানার মধ্যপাড়া কাঁচপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ২০ গ্রাম লুজ গাঁজা, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট