1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মান্নান - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী বাজার এলাকায় নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপস্থিত সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “কোনো ষড়যন্ত্র এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মনিরুল ইসলাম রবি-র সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন—সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাদুসহ অন্যরা।

দোয়া ও মিলাদ মাহফিলটি সঞ্চালনা করেন নাসিক ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ রুবেল। এতে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট