1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত রহিম গ্রেফতার, জনমনে স্বস্তি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে আন্তঃজেলা ডাকাত রহিম গ্রেফতার, জনমনে স্বস্তি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আন্তঃজেলা ডাকাতদলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ বিকেলে উপজেলার বগাদী দক্ষিণপাড়া সড়ক এলাকা থেকে স্থানীয় জনগণের সহায়তায় রহিম ডাকাত নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রহিম ডাকাত আড়াইহাজার উপজেলার জালাকান্দী এলাকার রফিকুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, তিনি একই এলাকার কুখ্যাত ডাকাত সর্দার সাইফুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী এবং তার ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। পাশাপাশি বর্তমানে তার বিরুদ্ধে আদালতের জারি করা তিনটি গ্রেফতারি পরোয়ানা কার্যকর রয়েছে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত ডাকাতির ঘটনাগুলোর সঙ্গে রহিম ডাকাতের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব অপরাধের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্ক বিরাজ করছিল।
এই গ্রেফতারের খবরে আড়াইহাজারের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের ডাকাত বিরোধী এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
একটি সুত্র হতে জানা যায়, বর্তমান ওসি আড়াইহাজারে যোগদান করার পর ডাকাতি সহ নানান অপকর্মের সাথে জড়িতদের আটক করে আইনী ব্যবস্থা গ্রহন করায় একটি সুবিধাবাদী চক্র ওসির বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে।
আড়াইহাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট