1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দীপু চন্দ্র দাস, ওসমান হাদি, আয়েশাসহ সকল রাজনৈতিক হত্যা, মব সন্ত্রাস, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচারের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, দেশে ধারাবাহিকভাবে হত্যা, মব সন্ত্রাস ও সহিংসতার ঘটনা ঘটছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

বক্তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও আসন্ন নির্বাচন বানচালের যেকোনো চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে সকল দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক ছাত্রনেতা সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেত্রী নাছিমা সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার সংগঠক মোহাম্মদ অর্ক, ফতুল্লা থানা শাখার সংগঠক আমীর হামজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সকল রাজনৈতিক হত্যা ও মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট