1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার বিকেলে ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, সংগঠনের উপদেষ্টা শওকত আরা খন্দকার, প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরী ও স্মাইল ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আজমেদ জয়।
ট্রাস্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা রাহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট