1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চারজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিতে নারায়ণগঞ্জের দুইটি সংসদীয় আসনের চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। রোববার ও সোমবার (১০ ও ১১ জানুয়ারি) ইসিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি শেষে নির্বাচন কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নাহিদ হোসেন এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ।

এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বিভিন্ন ত্রুটি ও আপত্তির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে চার প্রার্থী নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট