1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এটিএম কামালের মায়ের মৃত্যুতে খোরশেদের শোক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

এটিএম কামালের মায়ের মৃত্যুতে খোরশেদের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোকবার্তায় খোরশেদ বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে এটিএম কামাল ভাই ও আমি একসঙ্গে বহু রাজনৈতিক হামলা, মামলা ও কারাভোগের শিকার হয়েছি। সেই সূত্রে তার পরিবারের সঙ্গে আমার একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। তার মা ছিলেন একজন স্নেহশীলা ও ধর্মভীরু নারী।”

তিনি আরও বলেন, “তার ইন্তেকালের খবরে আমি গভীরভাবে মর্মাহত।”

শোকবার্তায় মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সোয়া ৪টায় শহরের মিশনপাড়া এলাকার নিজ বাসভবনে শাহানা খানম চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাসায় থেকেই চিকিৎসাধীন ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট