1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ৪৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন আহ্বায়ক এবং জহিরুল ইসলাম হয়েছেন সদস্য সচিব।

শনিবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, কমিটির মেয়াদ এক বছর।

নবগঠিত মহানগর কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাখাওয়াত হোসেন আকাশ, যুগ্ম আহ্বায়ক মাহিন ইসলাম সৃজন, হাসান শিকদার, মুজাহিদুল ফাহিম ও ইয়াসির আরাফাত শুভ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে আছেন ওমর ফারুক (সানি) এবং যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মৃদুল আয়ান, মাছনুন হাসান রিভু, ফারদিন ইসলাম, মিনহাজুল ইসলাম প্রিন্স, মারুফ সরকার, ইমরান খান, পিয়ূস সাহা ও ওমর ফারুক।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুখ্য সংগঠক সিফাত দেওয়ান, সংগঠক আফসানা আহমেদ, মো. রাফিদ, নাঈমুর ঢালী, মো. তাহসিন, মো. জুনায়েদ ফেরদৌস, জিহাদ সরকার, আহম্মেদ সানি, তরিকুল ইসলাম, রবিউল ইসলাম মিঠু, বজলুর রহমান সৈকত, সাদমান ফারুক, মো. আব্দুল্লাহ আল তাহসিন, সাগর আহমেদ, মো. তৌফিক আহমেদ, মিরাজ হোসেন, মো. সামি, রাকিব মাতবর, সাগর দাস এবং জিয়া।

সদস্য পদে রয়েছেন আব্দুল্লাহ আল জাবের, সারোয়ার হোসেন রুপম, তামান্না আক্তার, নোমান আহমেদ, নুসরাত জাহান লিজা, আলিফা নূর ও মো. ইমরান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট