1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাকির খানের উদ্যোগে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ নভেম্বর) বাদ আসর নগরীর ২নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে অসহায় মানুষের মাঝে প্রস্তুত খাবার বিতরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি সলিমউল্লাহ করিম সেলিম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা বিএনপি নেতা লিংকন খান, মহানগর কৃষক দলের সহ-সভাপতি শালেহ আহম্মেদ রনি ও মশিউর রহমান মশু, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আলামিন খান, বিএনপি নেতা আকরাম প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, জুয়েল আহম্মেদ, এজাজ আহম্মেদ, মো. সনেটসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জাকির খান সাংবাদিকদের বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তাঁর চলে যাওয়ার শোক অপূরণীয়, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন ‘গণতন্ত্রের মা’ ও জাতির অভিভাবক। সারাজীবন তিনি জনগণের অধিকার ও কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। এমন নেত্রী জাতি সহজে আর পাবে না।”

মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট