1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-২: জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

নারায়ণগঞ্জ-২: জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লার মনোনয়ন স্থগিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কর বকেয়া থাকায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক রায়হান কবির এ ঘোষণা দেন।

এর আগে নারায়ণগঞ্জ কর অঞ্চলের সহকারী কর কমিশনার মো. রিপন আলী আতাউর রহমান বলেন, “নারায়ণগঞ্জ কর অঞ্চল ১৪ এ ২০২৪-২৫ সালের ১৫ হাজাত টাকার বকেয়া রয়েছে।”

যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “এ বিষয়ে সংক্ষিপ্ত তদন্তের সুযোগ রয়েছে। আমরা মনোনয়নটি স্থগিত রাখছি। বিকেল ৪টায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ”

এ বিষয়ে প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, “এ বিষয়ে আমি কোনো নোটিশ পাইনি। কোনো চিঠি, কাগজ এবং মৌখিকভাবেও এ বিষয়ে আমাকে জানান হয়নি। ”

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট