1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদাজিয়ার মৃত্যুতে রাজনৈতিকভাবে এতিম হয়ে গেলাম-খোরশেদ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

খালেদাজিয়ার মৃত্যুতে রাজনৈতিকভাবে এতিম হয়ে গেলাম-খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় কয়েকশ’ নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানাজা শেষে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “খালেদা জিয়া আমাদের মা, আমাদের অভিভাবক ছিলেন। তার মৃত্যুতে আজ আমরা সবাই রাজনৈতিকভাবে এতিম হয়ে গেলাম। দেশনেত্রীর কাছে আমরা চিরঋণী। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমৃত্যু দল ও দেশের জন্য কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, সাহস ও মমতাময়ী শালীনতা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। তার আদর্শ ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট