1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-২: কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জ-২: কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) তিনি আড়াইহাজার উপজেলা কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

তবে নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি অনুযায়ী, একজন প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অভিযোগ রয়েছে, নজরুল ইসলাম আজাদ নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন, যা আচরণবিধি লঙ্ঘনের শামিল।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মনোনয়ন জমা দেওয়ার সময়কার একটি ছবিতে দেখা যায়, নজরুল ইসলাম আজাদ সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন এবং তার সঙ্গে অন্তত ১২ জন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট