1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪নং মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকার বাদল মোল্লার ছেলে।

মামলার তথ্যসূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আল-আমিন প্রকাশ বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছাত্রদের খাবার সরবরাহ করতেন। এ ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২২ জুলাই রাত সাড়ে ১২টায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন শাহীমসজিদ এলাকার একটি অটোরিকশা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালায়।

হামলায় ২৩টি অটোরিকশা, চার্জার এবং একটি টেলিভিশন লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত থাকার অভিযোগে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট