1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণভোটের প্রচার-প্রচারণা নিয়ে সরকারের উদ্যোগ দুঃখজনক: ড. বদিউল আলম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

গণভোটের প্রচার-প্রচারণা নিয়ে সরকারের উদ্যোগ দুঃখজনক: ড. বদিউল আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যেভাবে প্রচার-প্রচারণা করার কথা ছিল তা হয়নি। এটি দুঃখজনক জানিয়ে তিনি প্রত্যাশা করেন, জনগণকে সংস্কার ও স্বৈরাচার কাঠামোর বিষয়টি পরিষ্কার করতে সরকার যথাযথ প্রচার প্রচারণা চালাতে হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, মৌলিক সংস্কারের সব নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। আটচল্লিশটা বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/ না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে, না ভোট স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। সুজনের পক্ষ থেকে প্রস্তুতি চলেছে, শিগ্‌গিরই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালানো হবে। সংস্কারের সুফল কি মানুষ জেনে বুঝে ভোট দিতে পারবে। গণভোটে হ্যাঁ ভোট থাকবে সংস্কারের পক্ষে আর না ভোট স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।

বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনকে ঘিরে টাকার ছড়াছড়ি, মনোনয়ন বাণিজ্য ও কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে আমরা তা জানি। কিন্তু আমরা চুপ থাকব না। আমরা সংস্কার প্রস্তাবগুলো বারবার দাবি করে আসব। কারণ আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। এই রক্তের প্রতি আমরা বিশ্বাস ঘাতকতা করতে পারি না।

তিনি বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে থেকে গণতান্ত্রিক উত্তরণে গণভোটে অংশ নিতে হবে। কারণ গণভোট পাশ না হলে আবারও পুরোনো অবস্থায় ফিরে যাব।

বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত, পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার। দুর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেন তিনি।

তিনি বলেন, মৌলিক সংস্কারে সব নাগরিকের মতামত দেওয়ার সুযোগ হবে। ৪৮টি বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে, না ভোট স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে।

সুজনের জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট