1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তেভিলহান্ট অভিযান: বন্দরে আওয়ামীলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

তেভিলহান্ট অভিযান: বন্দরে আওয়ামীলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বন্দর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ওমর ফারুক বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার বাসিন্দা এবং রফিক মুন্সির ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল আনুমানিক ১১টায় বন্দর খেয়াঘাট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনায় সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট