
নিজস্ব সংবাদদাতাঃ র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৩ ইং তারিখ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ছয়ানী ও আমানউল্লাহপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী ১) মোঃ শাওন (২৮), ২) আরিফুর রহমান জনি (৩২), ৩) নিজাম উদ্দিন (৩৬) দের গ্রেফতার করে। এ সময় আসামীদের হেফাজত হতে ০১ বন্দুক ও ০১টি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত ০১নং আসামী মোঃ শাওন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ০৫নং ছয়ানী ইউপির দোয়ালিয়া এলাকার নুর মিয়ার ছেলে। ০২নং আসামী আরিফুর রহমান জনি ০৪নং আলাইয়াপুর ইউপির চৌপল্লী এলাকার শামছুল হক এর ছেলে। গ্রেফতারকৃত ০৩নং আসামী নিজাম উদ্দিন (৩৬) একই ইউনিয়নের ভবভদ্রী এলাকার মৃত নজির আহম্মেদ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীগণ এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র্যাব-১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।