1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তারেক রহমানের গণসংবর্ধনায় জেলা বিএনপির যোগদান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

তারেক রহমানের গণসংবর্ধনায় জেলা বিএনপির যোগদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন নেতাকর্মীরা।

এরআগে বুধবার (২৪ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল থেকে একটি আনন্দ র‌্যালি ও পদযাত্রা শুরু করে ৩০০ ফিটের অভ্যর্থনা স্থানের উদ্দেশে।

র‌্যালিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করা হয় এবং স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে নানা স্লোগান প্রদান করা হয়।

র‌্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলসহ দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান, যিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে মঞ্চ ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট