1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিপু ভূইয়ার বিশাল শোডাউন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিপু ভূইয়ার বিশাল শোডাউন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতা-কর্মীদের নিয়ে আনন্দ মিছিল ও শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রূপগঞ্জের নিলা মার্কেট চত্বর থেকে শুরু হওয়া আনন্দ মিছিল ৩০০ ফিটে অনুষ্ঠিত মূল সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হয়। এ সময় তারেক রহমান ও বিএনপির পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

দিপু ভূঁইয়ার উদ্যোগে সভাস্থলে আগতদের জন্য বিশুদ্ধ খাবার, পানি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে মঞ্চ ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট