1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ডাকাত সর্দার মুসা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

আড়াইহাজারে ডাকাত সর্দার মুসা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজার উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত মুসাকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুসাকে মাহমুদ ইউনিয়নের লস্করদী এলাকা থেকে আটক করা হয়।

গ্রেপ্তার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে।

স্থানীয়দের মতে, মুসা দীর্ঘদিন ধরে একটি ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

ওসি (তদন্ত) রিপন কুমার জানান, “গ্রেপ্তারকৃত মুসা দীর্ঘদিন ধরে ডাকাতি ও সশস্ত্র অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার কারণে এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।”

তিনি আরও জানান, মুসার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট