1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপারেশন ডেভিল হান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার গ্রেপ্তার ৯ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

অপারেশন ডেভিল হান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার গ্রেপ্তার ৯

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অপারেশন ডেভিল হান্ট’র ষষ্ঠ দিনের অভিযানে জেলার ছয় থানা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন অভিযানে সদর মডেল থানা থেকে একজন, বন্দর থানায় একজন, ফতুল্লা মডেল থানায় তিনজন, সিদ্ধিরগঞ্জ থানায় একজন, আড়াইহাজার থানা থেকে দুইজন এবং রূপগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বৈষম্যবিরোধী আন্দোলনকালীন এবং সন্ত্রাসী বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত ০৯জন ফ্যাসিস্টদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানায় গ্রেপ্তার একজন হলো- পূর্ব সৈয়দপুর (কড়ইতলা) এলাকার নাজির হোসেন ফকিরের ছেলে রাকিবুল হাসান মিল্টন (৩৮)।

ফতুল্লা থানায় গ্রেপ্তার তিনজন হলো- পূর্ব শাহি মহল্লা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৫৩), হীরা কমিউনিটি সেন্টার, ধোপাপট্টি, জামতলা এলাকার জাতীয় পার্টি ও পরিবহন শ্রমিক লীগ নেতা হাজী বজলুর রহমান রিপন (হাজী রিপন), একই এলাকার হাজী বজলুর রহমান রিপনের ছেলে ছাত্রলীগ কর্মী ইমতিয়াজ রহমান রাফি।

সিদ্ধিরগঞ্জ থেকে কদমতলী এলাকার মৃত বোলাই হাওলাদারের ছেলে মো. ফজলুল হক (৭৩)।

বন্দর থেকে ১নং ওয়ার্ড কুচিয়া মোড়া এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৫৫)।

রূপগঞ্জ থেকে ৬নং ওয়ার্ড বরালু কায়েতপাড়া এলাকার হাজী আ.রবের ছেলে আব্দুল হাই (৪৭)।

আড়াইহাজার থানায় গ্রেপ্তার দুইজন হলো- ৮নং ওয়ার্ড শিবপুর এলাকার মোস্তফা আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৮) ও দাসপাড়া থানার আবুল কাশেমের ছেলে মো. রাশেদুজ্জামান (৪৮)।

এছাড়া গত সোমবার জেলার সাতটি থানায় স্থাপিত সাতটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৮১টি যানবহন এবং ২৩৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৬ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্টে ১৯ জন, ১৭ ডিসেম্বর ২৬ জন, ১৮ ডিসেম্বর ১৫ জন, ১৯ ডিসেম্বর ১৬ জন এবং ২১ ডিসেম্বর ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট