1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: গণসংহতি আন্দোলনের নেতা অন্জনের মনোনয়নপত্র সংগ্রহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

নারায়ণগঞ্জ-৩: গণসংহতি আন্দোলনের নেতা অন্জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন অঞ্জন দাস।

অঞ্জন দাস বর্তমানে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মনোনয়নপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অঞ্জন দাস বলেন, “এই মনোনয়ন কোনো ব্যক্তির একক অর্জন নয়। এটি শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ এবং বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে লড়াইরত জনগণের সংগ্রামের স্বীকৃতি। নারায়ণগঞ্জ-৩ আসন দীর্ঘদিন ধরে লুটপাট, দখলদারিত্ব, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতির শিকার। এই অবস্থার পরিবর্তন আনতে আমরা জনগণের শক্তির ওপর ভর করেই লড়াই চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়; বরং রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তোলার লড়াই। জনগণই হবে এই লড়াইয়ের প্রধান শক্তি।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগম, গণসংহতি আন্দোলন সোনারগাঁও থানার সদস্য সচিব মোবাশ্বির হোসাইন, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য রাতুল দেওয়ান, কাজী মাশরাফিসহ গণসংহতি আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট