1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বায়ুদূষণবিরোধী অভিযানে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ফতুল্লায় বায়ুদূষণবিরোধী অভিযানে ৩ অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলো থেকে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‍্যাব-১১, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ (ডিপিডিসি) এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার অপসারণ করা হয়। পাশাপাশি এস্কেভেটরের মাধ্যমে ইট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চিমনি আংশিক ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে কাঁচা ইট ব্যবহার অনুপযোগী করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো— আব্দুল্লাহ ব্রিকস সাপ্লাইয়ার্স-২ (৫ লাখ টাকা), মেসার্স এমএসবি ব্রিকস (৫ লাখ টাকা) এবং মেসার্স এসইউএ ব্রিকস (৫ লাখ টাকা)।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট