1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে গাঁজীর সহযোগী আব্দুল হাই গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

রূপগঞ্জে গাঁজীর সহযোগী আব্দুল হাই গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল হাইকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আব্দুল হাই রূপগঞ্জ উপজেলার বরালো এলাকার আব্দুর রউফের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আব্দুল হাই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানিয়েছেন, সোমবার (২২ ডিসেম্বর) তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল হাই দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেওয়া, হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জোরপূর্বক দখল, ভুয়া দলিল ও ওয়ারিশ সৃষ্টি করে জমি বিক্রি, কোটি কোটি টাকা হাতানোসহ নানান অপকর্মে লিপ্ত ছিলেন। তার সহযোগী হিসেবে ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল মতিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট