1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সিদ্ধিরগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবকের রহস্যজনক মৃত্যু, তদন্ত শুরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে আলাদা দুটি ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুরে পৃথক সময় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় মো. হৃদয় মল্লিক (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এলাকার শরীফ টাওয়ারের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের চতুর্থ তলায় একাই বসবাস করতেন।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে হৃদয়কে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত হৃদয় মল্লিক পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে কোনো চিরকুট বা সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ওসি মো. আব্দুল বারিক জানান, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা সব দিক খতিয়ে দেখছি।”

পৃথক আরেক ঘটনায় একই থানাধীন এলাকায় শনিবার দুপুরে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটিও তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট