1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ১২৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ ডি এম বাকির জুয়েল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হাসান।

সংগঠন সূত্রে জানা যায়, নতুন কমিটির প্রধান লক্ষ্য হলো ছাত্র অধিকার প্রতিষ্ঠা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।

নেতৃবৃন্দ আরও জানান, নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা, সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ একটি সুসংগঠিত, কার্যকর ও ইতিবাচক প্ল্যাটফর্ম পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট