1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপারেশন ডেভিলহান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২৬ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

অপারেশন ডেভিলহান্ট: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও ও আড়াইহাজার থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে মো. আজিজুর রহমান (৪০), জহিরুল ইসলাম শান্ত (২৯) ও মো. রবিউল হোসেনকে (৬১)।

ফতুল্লা মডেল থানা পুলিশ মো. আরাফাত হোসেন (৩৩) এবং মো. ফয়েজ আহম্মেদ ওরফে বরফি চোরা মাইজা ফয়েজকে (৫০) গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে নূর সালাম (৬৫), মো. জুয়েল (৩৫), মো. সেন্টু (৩৭), মো. নাঈম হোসেন (২৯), ফিরোজ (৩৫), মো. বাপ্পি (৩৮), রফিকুল ইসলাম (৪৩) ও মো. মিলন শেখকে (৩৬)।

বন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে আরিফ হোসেন (৩৭), মো. ইয়াকুব আলী (৬৫) ও মাইদুল ইসলামকে (২৯)।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে মোহাম্মদ উল্লাহ (৫২), মো. রাকিব মোল্লা (৩৪), ফয়সাল আহাম্মেদ (২৮), দ্বীন ইসলাম অপু (৩৬), মো. মহর আলী (২৮) ও মো. লিটনকে (৩৫) আটক করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ হিরা (৩৩) ও মো. আঃ রহমানকে (৫৮) গ্রেপ্তার করে।

এছাড়া আড়াইহাজার থানা পুলিশ জমির আলী (৫৭) ও মো. আজিজুর রহমান মোল্লাকে (৬৬) আটক করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশনস) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিনে জেলার সাতটি থানা এলাকায় স্থাপিত সাতটি চেকপোস্টে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় ২৮০টি যানবাহন ও ৩৪৮টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ২৪টি প্রসিকিউশন দেওয়া হয়েছে এবং ১৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট