1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মুনাফেকদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন আশা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

মুনাফেকদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন আশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেছেন, কিছু দল আছে দেখতে ভালো কর্ম খারাপ তাদের কাছে সাবধান থাকতে হবে; এ মুনাফেকদের কাছ থেকে সাবধান থাকতে হবে। আমাদের যেন আল্লাহ তাদের চেনার এবং বোঝার তৌফিক দান করেন।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) ধামগড় ইউনিয়ন ২৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন তেলওয়াত ও মিলাদ মাহফিলে অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, চব্বিশের এই গণঅভ্যুত্থানটা কিন্তু আমাদের সকলের এটাকে দয়া করে কেউ ব্যক্তিগত বা দলীয় বানানোর চেষ্টা করবেন না। আপনারা দেখেছেন স্বাধীনতার যুদ্ধটাকে নিয়ে এত বেশি কথা বলা হয়েছে আজকে কিন্তু মানুষ এটা শুনতে চায় না। যেইভাবে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলেছে এখন কিন্তু মানুষের মন থেকে এটা নষ্ট করে ফেলেছে। কিন্তু মহান ৭১ যে মুক্তিযোদ্ধারা ছিলেন তারা আমাদের সূর্য সৈনিক ছিলেন।

তিনি আরও বলেন, এই ২৪ এর গণঅভ্যুত্থান নিয়ে যদি অতিরঞ্জিতভাবে আমরা বারবার বারবার বলতে থাকি তাহলে একটা সময় এটাও নষ্ট হবে। আমি এই ২৪ অভ্যুত্থান এর সাথে জড়িত যারা যারা আছেন আমি সকলের প্রথমত সুস্বাস্থ্য কামনা করি। সেই সাথে তাদের দীর্ঘায়ু কামনা করি।

তিনি বলেন, গণতন্ত্রের মা যিনি তার সারাজীবন সুখ শান্তি বিসর্জন দিয়েছেন এই মাটি এবং এই মানুষের জন্য। তিনি আজকে খুব অসুস্থ অবস্থায় আছেন তার সুস্বাস্থ্য কামনা করি।

অনুষ্ঠানে ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজদ হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট