1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

ফতুল্লায় বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া-১৩ নামের লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জান্নাতি নামের এক বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন থাকলেও তারা সাঁতরে নিরাপদে আসতে সক্ষম হয়েছে। সংবাদ পেয়ে পাগলা নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুরের দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসছিল বাল্কহেডটি। পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের এক যাত্রীবাহী লঞ্চ তার বাল্কহেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হয়। এ সময় লঞ্চের সঙ্গে বাল্কহেডটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডের ভেতরে থাকা ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

পাগলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লঞ্চটিকে আটক করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবির ঘটনায় কোনো হতাহত নেই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট