1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো-মাও.মইনুদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫

দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো-মাও.মইনুদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির উদ্যোগে দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। নৈতিকতা ও আদর্শহীন জাতি কখনোই একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে না। নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো।”

তিনি মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় মাদরাসায় শিক্ষার্থী সংখ্যা কম ছিল, কিন্তু বর্তমানে সমাজে মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। তিনি তুরস্ক ও মিশরের বিভিন্ন রাষ্ট্রনেতা ও মন্ত্রীদের উদাহরণ টেনে বলেন, তারা নিজেদের সন্তানদের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন ও শোনাতেন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন, মাদরাসায় পড়লে কেউ ঠকে না। বরং একজন হাফেজ কোরআন তার ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। মাদরাসার ছাত্ররাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারক ও ব্যারিস্টার হিসেবে দেশ ও জাতির সেবা করবে।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।

হিফজুল কোরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিটিভি ও বাংলাদেশ বেতারের নিয়মিত আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি বলেন, “কোরআনের প্রথম হাফেজ আল্লাহ নিজে, দ্বিতীয় হাফেজ হযরত জিবরাইল (আ.) এবং তৃতীয় হাফেজ হযরত মুহাম্মদ (সা.)। কোরআন ব্যতীত পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষিত নয়।”

তিনি কোরআনের আলোকে ইহকাল ও পরকালের সফলতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান। তার পরিবেশিত ইসলামী নাশিদে পুরো অডিটোরিয়াম ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আবদুল হালিম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবকদের পক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন হিফজুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান, আদর্শ স্কুলের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হোসাইন, নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি ও সভাপতির হাতে হিফয সমাপনকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে দেওয়া হয়। পরে মাওলানা মামুনুর রশীদ সমাপনী ছাত্রদের সবক (শেষ পাঠ) প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট