1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি। কিভাবে আগামী দিনে দল ক্ষমতায় এসে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করবে, তার জন্য আমরা প্রস্তুত। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের কল্যাণে দায়িত্ব পালন করবেন।”

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ; আল্লাহতালা তাকে দ্রুত সুস্থ করুন।”

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ.হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি.এম.সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি.এইচ.বাবুল, অ্যাডভোকেট মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস.এম.আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট