1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আল্লাহর বিধানে আগামীর সংসদ পরিচালিত হবে-মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধকদের দায়িত্ব গুরুত্বপূর্ণ-ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান, নারীসহ আটক ৩ আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির

আল্লাহর বিধানে আগামীর সংসদ পরিচালিত হবে-মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, “আল্লাহর বিধান অনুসারে আগামীর সংসদ পরিচালিত হবে এবং মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রে।”

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, “জামায়াত নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবে। আল্লাহর বিধান অনুসারে আগামীর সংসদ পরিচালিত হবে ইনশাআল্লাহ। ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। মানুষের কল্যাণই হবে সব সিদ্ধান্তের কেন্দ্রে, আর আল্লাহর বিধান হবে সেই পথচলার চূড়ান্ত দিশা।”

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাঈন উদ্দিন মিয়া, মাওলানা সাইফুদ্দিন মুনির, মাহবুব আলম, কফিল আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি জাহাঙ্গীর আলম, আমিন মাস্তান, প্রিন্সিপাল জাহিদুর রহমান ও নুরুন্নবী পালাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট