1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয়-অন্জন দাস - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয়-অন্জন দাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসংহতি আন্দোলনের ‘মাথাল’ প্রতীক প্রার্থীর পক্ষে মনোনীত কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস মঙ্গলবার (৮ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ বিহারি ক্যাম্পে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান ও সম্পাদক মোঃ সোহাগ, ৬নং ওয়ার্ডের সংগঠক আলামিন, গার্মেন্ট শ্রমিক সংহতির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অঞ্জন দাস বলেন, “আমরা মানুষের বাস্তব অভিজ্ঞতা, কষ্ট, প্রত্যাশা ও ন্যায্য দাবিগুলো সরাসরি শুনতে এসেছি। বিগত সময়ে যেসব রাজনৈতিক শক্তি এই এলাকা শাসন করেছে, তারা জনগণের সঙ্গে কোনো সত্যিকারের সম্পর্ক তৈরি করতে পারেনি। আমরা পুরনো দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে প্রত্যাখ্যান করে নতুন, জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। ‘মাথাল’ মার্কা গণমানুষের নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করবে।”

তিনি আরও উল্লেখ করেন, “গণসংহতি আন্দোলন জনগণের রাজনীতি করে, কারও দয়া বা নির্দেশে নয়। নারায়ণগঞ্জ-৩ আসনে জীবন-নিরাপত্তা, সন্ত্রাসমুক্ত পরিবেশ, ন্যায়বিচার, শ্রমিক ও মানবিক নাগরিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনগণের পাশে লড়াই চালিয়ে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট