1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রেজার বিজ্ঞাপনে আবুল হায়াত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি ফতুল্লাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফতুল্লাবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার সিদ্ধিরগঞ্জে পেট্রোলিয়ামে ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চোরদের দিলেন কঠোর বার্তা ‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রেজার বিজ্ঞাপনে আবুল হায়াত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৭০ বার পড়া হয়েছে
কাজী আওসাফ রেজা ও আবুল হায়াত

কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতকে নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলেন পরিচালক কাজী আওসাফ রেজা। সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরে একটি কোম্পানির ইউপিভিসি ডোরের বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়।

সিনেমোশন ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের ব্যানারে নির্মিত বিজ্ঞাপন চিত্রটিতে আবুল হায়াত ছাড়াও মডেল হয়েছেন রাবেল আহমেদ ও কাজী মনিষা জেসিন। প্রধান সহকারী পরিচালক ইফফাত বিনতে কালাম, ডিওপি আকতার হোসেন এবং স্থির চিত্রগ্রাহক হিসেবে ছিলেন তফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন প্রসঙ্গে পরিচালক কাজী আওসাফ রেজা বলেন, আবুল হায়াতকে নিয়ে এটা আমার দ্বিতীয় কাজ। কাজটি খুব যত্ন নিয়ে করেছি। আশা করছি, সবার ভালো লাগবে। ’

বিজ্ঞাপনটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে বলেও নির্মাতা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট