1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ সাগর আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

আড়াইহাজারে ৬৮ কেজি গাঁজাসহ সাগর আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তল্লাশি চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ শ্রী সাগর চন্দ্র দাস (২৮) নামের এক কাভার্ডভ্যান চালককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টার দিকে ওই এলাকায় নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি হলুদ রঙের পণ্যবাহী কাভার্ডভ্যান থামানো হলে চালক গাড়িতে থাকা মালামালের বিষয়ে সন্তোষজনক তথ্য দিতে ব্যর্থ হন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও একটি স্মার্টফোনও জব্দ করে র‌্যাব।

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে সংগ্রহ করা গাঁজার এই চালানটি ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

গ্রেপ্তার অভিযুক্ত শ্রী সাগর চন্দ্র দাসকে আইনি প্রক্রিয়ায় আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট