1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাজনীতি একটি সেবামূলক কাজ-শাহ্ আলম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজনীতি একটি সেবামূলক কাজ-শাহ্ আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ফতুল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলমের নিজ বাসভবনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির ও অঙ্গ সংগঠনের ব্যনারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, “জাতীয়তাবাদী দলের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে আমাদের সঠিক ধারণা রাখতে হবে। অনেকেই ব্যক্তিস্বার্থ ও পদ-পদবীর মোহে দলীয় আদর্শ ভুলে যায়। এরা স্লোগানে বলে ‘জিয়ার সৈনিক’, কিন্তু মনে-প্রাণে তাঁরা আদর্শ ধারণ করে না। এখনই সময়, দলকে ভালবাসা ও আদর্শে দৃঢ় থাকার।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র দেশকে ভালোবেসেই বেগম খালেদা জিয়ার জীবন আজ প্রায় বিপন্ন। চিকিৎসার জন্য লন্ডনে গেলে তাঁকে সেখানে থাকতে বলা হয়েছিল, কারণ তাঁর অবস্থা তখনো ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমার দেশের জনগণ অপেক্ষা করছে, আমি দেশে ফিরে যাব।’ নেতাকর্মীদের তিনি তাঁর পরিবার বলেছেন। সেই পরিবারের টানে তিনি দেশে ফিরে এসেছিলেন।”

শাহ আলম আরও বলেন, “রাজনীতি একটি সেবামূলক কাজ। দেশের জনগণের সেবা করার দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন। আর সেবা করতে গিয়ে যদি দুর্নীতি, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা, অন্যের সম্পদ লুণ্ঠন ও প্রতিহিংসায় লিপ্ত হই তাহলে আল্লাহর দরবারে ক্ষমা পাওয়া যাবে না।”

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুনের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু, কুতুবপুর ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট