1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, মদনপুর এলাকায় পরিচালিত অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এখানে ৩/৪ ইঞ্চি মাপের ৮০ ফুট এমএস পাইপ এবং ৩/৪ ইঞ্চি মাপের ১০০ ফুট হোস পাইপসহ মোট ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। বিচ্ছিন্নকৃত স্থাপনার মধ্যে ছিল ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার, যার মোট সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। অবৈধ সংযোগের জন্য মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্বিতীয় অভিযানে ১/২ ইঞ্চি মাপের ৮০ ফুট হোস পাইপ অপসারণ করা হয় এবং বাণিজ্যিক শ্রেণিতে ৫টি স্টার বার্নার পাওয়া যায়। একই অভিযানে, নবাবী স্বাদ হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজারের স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট