1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

রূপগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে সাড়ে ৭০ কেজি গাঁজাসহ সাজিবুর রহমান (৬১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে র‌্যাব-১১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার সাজিবুর রহমান বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত রহমতউল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের দাবি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয় এবং সেখানে সাড়ে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার জন্য হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, “গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট