1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিড়াল কবুতর নিয়ে সংঘর্ষ: প্রতিপক্ষের হামলায় নাসিরউদ্দীন নিহত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বিড়াল কবুতর নিয়ে সংঘর্ষ: প্রতিপক্ষের হামলায় নাসিরউদ্দীন নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে ঝগড়ার ঘটনায় আহত নাসিরউদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডস্থ প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মারা যান।

ভিটিকান্দী গ্রামের মৃত নাসিরউদ্দীনের ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশী মৃত সুলতান মিয়ার ছেলে আসাদুল্লাহ (৫০), তার ছোট ছেলে আবির (২৫), বড় ছেলে অভি (২৮), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), রকমত উল্লাহর ছেলে রাসেলসহ (৩৮) আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গত ৩০ ডিসেম্বর সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

আক্তার হোসেন বলেন, গত রোববার আমার কবুতরের বাচ্চা আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি তার কাছে বিচার দিতে যাওয়ার তারা আমার ও আমার বড় ভাইসহ আমার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে গেলে আমার ভাইকে প্রো-একটিভ হাসপাতালে ভর্তি করি। আজ আমার বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিবাদী আসাদুল্লাহর বাড়িতে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইলে যোগাযোগ করলে তা বন্ধ আছে বলে জানা যায়।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি রাশেদ হাসান খান বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। খুব শিগগিরই আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট