1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শিশুকে কুপ্রস্তাবের প্রতিবাদ: ক্ষিপ্ত হয়ে ছাগলকে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

বন্দরে শিশুকে কুপ্রস্তাবের প্রতিবাদ: ক্ষিপ্ত হয়ে ছাগলকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ৮ বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনার প্রতিবাদ করায় ভিকটিমের পরিবারের সদস্যদের না পেয়ে দুই মাসের গর্ভবতী ছাগলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মামুন ও তার স্বজনদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত ছাগলের মালিক বাদী হয়ে মামুন, তার দুই বোন বন্যা ও আছিয়ার নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে রোববার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আলীনগরে বাদীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, কলাগাছিয়ার আলীনগর এলাকার আব্দুল রশিদের বাকপ্রতিবন্ধী ছেলে মামুন (১নং বিবাদী) দীর্ঘদিন ধরে বাদিনীর ৮ বছরের মেয়েকে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রায় এক মাস আগে বিষয়টি বিবাদীর পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এর জের ধরে রোববার দুপুরে বাদিনীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে মামুন, তার বোন বন্যা ও আছিয়া এবং তাদের মা একত্রে দেশীয় ধারালো অস্ত্র, লোহার পাইপ ও কাঠের লাঠি নিয়ে বাদিনীর বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। বাদিনী প্রতিবাদ করলে মামুন ক্ষিপ্ত হয়ে তার দুই মাসের গর্ভবতী ছাগলকে ধারালো চাকু দিয়ে কোপায়, ফলে ছাগলটি রক্তাক্ত জখম হয়।

এ সময় বন্যা, আছিয়া ও তাদের মা মিলে বাদিনীর চুলের মুঠি ধরে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার কিছুক্ষণ পর বাদিনী জখম হওয়া ছাগল নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার চাইতে যাওয়ার পথে বিবাদীদের বাড়ির সামনে আবারও হামলার শিকার হন। বন্যা, আছিয়া ও তাদের মা মিলে তাকে মাটিতে ফেলে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করে।

পরে রক্তাক্ত ছাগলটিকে বন্দর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট