1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

সোনারগাঁয়ে মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি নেতা কর্মীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের  নিয়ে  বিতর্কিত “(বিএনপির সকল নেতাকর্মীরা চাঁদাবাজি করে)” মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের দলটির সম্ভাব্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন বাতিল ও দলের সদস্যপদ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জ বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত অগ্রসর হয়ে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি এক বক্তব্যে মান্নান বিএনপির সকল নেতাকর্মীকে “চাঁদাবাজ” আখ্যা দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এমনকি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অনুসারীদেরও তিনি একইভাবে অভিযুক্ত করেন বলে দাবি তাদের।

নেতাকর্মীরা বলেন, “বিএনপিকে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য ও ভবিষ্যতের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে একজন প্রার্থী যদি নিজের দল ও নেতাদের বিরুদ্ধে অযাচিত মন্তব্য করেন, তাহলে তার কোনোভাবেই মনোনয়ন পাওয়ার যোগ্যতা নেই।”

তারা আরও দাবি করেন, সোনারগাঁও এলাকায় মান্নানের কিছু অনুসারী চাঁদাবাজি, লুটপাট ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়িত—এমন অভিযোগ দীর্ঘদিনের। এসব পরিস্থিতি বিবেচনায় আজহারুল ইসলাম মান্নানকে অবিলম্বে দল থেকে বহিষ্কার ও তার প্রার্থিতা বাতিল করার দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমাকে জিজ্ঞেস না করে যারা মানববন্ধন করেছে তাদেরকে জিজ্ঞেস করুন। এটি আমার বিরুদ্ধে নয়, বরং দলের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।”

ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলের অভ্যন্তরীণ মতবিরোধ আরও তীব্র হবে কিনা—এ নিয়ে নেতাকর্মীদের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট