1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিখোঁজ বিজয়ের সন্ধান মিলেনি ১ মাসেও! - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

নিখোঁজ বিজয়ের সন্ধান মিলেনি ১ মাসেও!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও চতুর্থ শ্রেণির ছাত্র বিজয় ইসলামের (১০) কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে হারিয়ে হতাশায় দিন পার করছে পরিবার। স্থানীয় পর্যায়ে খোঁজাখুঁজি, মাইকিং ও লিফলেট বিতরণ করা হলেও বিজয়ের অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি।

গত ১৮ অক্টোবর বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইল রোড এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিজয়। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি-সাদা ডোরা কাটা গোল-গলা গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার প্যান্ট। সে কাঁচপুরের মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বাবু স্থানীয়ভাবে সেলসম্যান হিসেবে কাজ করেন। মা এসতেমা আক্তার চম্পা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামে। পরিবারটি বর্তমানে কাঁচপুরের জিলানী মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। এ ঘটনায় ১৯ অক্টোবর সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বিজয়ের বাবা আশরাফুল ইসলাম বলেন, “১৮ অক্টোবর বিকেলে ছেলেটা বাড়ির পাশেই চেঙ্গাইল ফ্যান কারখানার সামনে বালুর মাঠে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি। আশেপাশে অনেক খোঁজার পরও কোনো সন্ধান পাওয়া যায়নি। ১৯ অক্টোবর থানায় জিডি করেছি, কিন্তু এখনো কোনো অগ্রগতি নেই।”

সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন মা এসতেমা আক্তার চম্পা। তিনি বলেন, “আমার মানিক কোথায় আছে জানি না। এক মাস হয়ে গেল, তবুও তাকে খুঁজে পেলাম না। ছেলেকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চাই।”

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, যে কেউ বিজয়ের সন্ধান পেলে বিজয়ের বাবার মোবাইল নম্বর ০১৭৬৬১৩৪৪৩৭ ও ০১৮৩৩৯৭৯৭৯৫-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “বিজয়ের পরিবার থানায় জিডি করেছে। তার সন্ধানে জেলার সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট