1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আগুন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আগুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি জানান, দুই যুবক চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন। জালকুড়ি এলাকায় পৌঁছালে তারা চালককে বলেন, “আরেকজন উঠবে, একটু থামেন।” এরপর ফোনে কথা বলার ভান করে অটোরিকশা থেকে নেমে যান দুই যাত্রী। কিছুক্ষণ পর তারা কৌশলে অটোরিকশায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

চালক স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অটোরিকশার ছাউনি ও পেছনের আসন পুড়ে যায়।

ওসি আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারে।”

তিনি আরও জানান, ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে ওই থানার পুলিশ।

এদিকে, রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা অমান্য করে আওয়ামী লীগের ঘোষিত “ঢাকা লকডাউন” কর্মসূচি ঠেকাতে বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরাও। বিএনপি ও এনসিপির এসব মিছিল চলাকালেই কয়েক কিলোমিটার দূরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট