1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে ফতুল্লায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় হামেশা ফুডের এমডি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘হামেশা ফুড লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাঁকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনারগাঁয়ের বারদী এলাকায় ‘হামেশা ফুড লিমিটেড’ নামে আসাদুলের একটি প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসার নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে নারায়ণগঞ্জ ও ঢাকার অর্থঋণ আদালতে দায়ের করা তিনটি মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকার বাসিন্দা। বিগত সরকারের সময় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার, ব্যবসার নামে অর্থ আত্মসাৎ এবং পাওনাদারদের টাকা না দিয়ে হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় অন্তত তিনটি মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

গত ৬ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার ‘তানভীর ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলস’-এর কর্মকর্তা মো. মাহমুদ হোসাইন সোনারগাঁ থানায় অর্থ আত্মসাতের অভিযোগে লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, হামেশা ফুডের সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন ছিল। ওই লেনদেনে আসাদুল অন্তত ১ কোটি ৬৫ লাখ টাকার মালামাল আত্মসাৎ করেন। টাকা ফেরত চাইতে গেলে প্রতিষ্ঠানটির কর্মকর্তাকে মারধর ও হুমকি দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা রাশেদুল হাসান খান বলেন, “আসাদুল খুবই চতুর প্রকৃতির। তার বিরুদ্ধে করা অন্যান্য অভিযোগও আমরা খতিয়ে দেখছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট