1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী নূর নবী (৩০) একটি বিদেশি পিস্তলসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর অভিযানে গ্রেফতার হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ এর অপস অফিসার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার নূর নবী ওই এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর নেতৃত্বাধীন চক্রের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় সক্রিয় ছিলেন। নূর নবী সাহেব আলীর “ডান হাত” হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতেন বলে র‌্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গত সপ্তাহে র‌্যাব-১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে সাহেব আলীকে গ্রেফতার করা হয়। সে সময় র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার দুপুরে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। যার মধ্যে রয়েছে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাধা প্রদান ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট