1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে-গিয়াসউদ্দীন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান

শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে-গিয়াসউদ্দীন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বারদী বাজারে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তিনি বারদী বাজার মারকাজ জামে মসজিদে যান। সেখানে সাধারণ জনগণের সাথে তিনি কুশল বিনিময় করেন। স্থানীয় সমস্যার খোঁজখবর নেন সাবেক এই সংসদ সদস্য।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর তিনি বারদী বাজার মারকাজ জামে মসজিদে যান। সেখানে সাধারণ জনগণের সাথে তিনি কুশল বিনিময় করেন। স্থানীয় সমস্যার খোঁজখবর নেন সাবেক এই সংসদ সদস্য।

গণসংযোগ শেষে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে আমাদের কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আমাদেরকে গণমানুষের পাশে দাঁড়াতে হবে।” নেতা-কর্মীদের জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের আহ্বান জানান তিনি।

মুহাম্মদ গিয়াসউদ্দিনের এই গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর। আরও ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সময় উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, এই গণসংযোগ স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট