1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ক্ষুদে কারাতেদের পাশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

ক্ষুদে কারাতেদের পাশে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে জর্জরিত বাংলাদেশ সেলফ ডিফেন্স অ্যান্ড স্পোর্টস কারাতে একাডেমির ক্ষুদে কারাতেদের জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত জেলা প্রশাসকের আর্থিক সহায়তায় তারা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্ষুদে কারাতে খেলোয়াড়দের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

একাডেমির প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে কোচ আশরাফুল ইসলাম বলেন, “একটি ইভেন্টে অংশ নিতে রেজিস্ট্রেশনসহ নানা খরচ হয়। আমাদের একাডেমির অনেক শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল; কেউ কেউ মাসিক ফি-ও দিতে পারে না। কোনো উপায় না দেখে আমরা কয়েকজন কোচ, ক্ষুদে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন জানাই। তিনি সঙ্গে সঙ্গেই আমাদের অনুদানের চেক প্রদান করেন।”

চেক হাতে পেয়ে গ্রীন হেরা একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী ও ক্ষুদে কারাতে খেলোয়াড় ফাইহা বিনতে ফরহাদ আবদিয়া জানায়, “ডিসি আঙ্কেল আমাকে অনেক আদর করেছেন। খেলাধুলার পাশাপাশি মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন।”

একাডেমির নারী কোচ ও ব্ল্যাক বেল্টধারী রোকেয়া জাহান মীম বলেন, “আজ আমাদের অফিসে ডেকে আপ্যায়ন করেছেন, সবার সঙ্গে ছবি তুলেছেন। আগেও ভালো খেলায় অংশ নিতে উৎসাহ দিয়েছেন। ডিসি স্যার বলেছেন, আমরা যখন পদক নিয়ে আসি, সেটা পুরো নারায়ণগঞ্জ জেলার সম্মান।”

জেলা প্রশাসন জানায়, আগামী শনিবার (১১ অক্টোবর) রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য জাতীয় কারাতে প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ থেকে মোট ২৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট