1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খানপুর হাসপাতালে রোগীদের চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট গনসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

খানপুর হাসপাতালে রোগীদের চিকিৎসা নিয়ে অসন্তুষ্ট গনসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে হাসপাতাল প্রাঙ্গণই ডেঙ্গু মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার (৭ অক্টোবর) হাসপাতালের পরিবেশ ও ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এই গুরুতর অভিযোগ তোলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি রোগীদের চিকিৎসা নিয়ে অসন্তুষ্টি এবং কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা দেখতে পেয়েছেন বলেও জানান তিনি।

গণসংহতি আন্দোলনের গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তরিকুল সুজন বলেন, হাসপাতাল তত্ত্বাবধায়ক আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করে তারা যখন হাসপাতাল পরিদর্শনে যান, তখন পরিবেশ দেখে তারা ‘বাকরুদ্ধ’ হয়ে যান।

তিনি অভিযোগ করেন, হাসপাতালের পেছনের অংশে নানান স্থানে ময়লা আবর্জনা ছড়িয়ে আছে, যেখান থেকে ভয়ানক দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ময়লা আবর্জনায় জমে থাকা পানিই মূলত ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি করেছে। এছাড়া, হাসপাতালের ভেতরের ড্রেনগুলোর স্লাব ভেঙে যাওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে সেখানেও ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে। এমনকি পেছনের অংশসহ হাসপাতালের রাস্তাটিও ভাঙা, সেখানেও পানি জমে আছে।

পরিদর্শন দল এরপর ডেঙ্গু আক্রান্তদের ওয়ার্ড পরিদর্শন করে। তরিকুল সুজন জানান, সেখানে ভর্তি রোগীরা নানান অসুবিধার কথা তাদের জানিয়েছেন।

“আমরা দেখতে পাই, ডেঙ্গু আক্রান্তদের কেউই মশারী ব্যবহার করছেন না। কারণ ওয়ার্ডে প্রচন্ড গরম। গরম থেকে রক্ষা পেতে অনেকেই নিজস্ব ফ্যান ব্যবহার করছেন। ওয়ার্ডের বৈদ্যুতিক লাইন ঠিকমতো কাজ করছে না এবং কোনো কোনো বেডের উপরে ফ্যান নষ্ট হয়ে আছে। ডেঙ্গু আক্রান্তদের টিকেট কেটে সিবিসি টেস্ট করানোর জন্য বহু সময় ধরে অপেক্ষা করতে হয় এবং নানাবিধ ভোগান্তির শিকার হতে হয়।”—বলেন তরিকুল সুজন।

এসব অভিযোগ নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সাথে কথা বললে তিনি নিজের দায় অস্বীকার করে নানান কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং দায়িত্ব অবহেলার অভিযোগ করেন। তবে তিনি দ্রুত ব্যবস্থা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানান তরিকুল সুজন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে এই পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বর্তমান সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট