1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

শিক্ষক দিবসে বিদ্যানিকেতনে সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে দিনব্যাপী শিক্ষক সমাবেশ, স্কাউটদের দীক্ষা গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। সভায় বক্তব্য রাখেন শিক্ষক কামরুন নাহার কাকলী, লিপি রানী দাস, মো. বেলাল হোসেন, ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল ও আবদুস সালাম।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই সময় সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান ও তাঁবু বাস অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বিকেলে তাঁবু বাসের সমাপনী ও ক্যাম্পফায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউট কমিশনার আরিফ মিহির, ট্রাস্ট সদস্য আবদুস সালাম ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট