1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ট্রাক কেড়ে নিল নার্সের প্রাণ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বন্দরে ট্রাক কেড়ে নিল নার্সের প্রাণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
‎নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় একটি সরকারি হাসপাতালের নার্সের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের নোয়াদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতের নাম রিটা হালদার (৪৭)। তিনি ঢাকা নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও বরিশাল জেলার আগৈলঝরা থানার কঠিরা গ্রামের মৃত সাইমন বিমল হালদারের মেয়ে।

‎নিহতের স্বামী খোকন বাড়ৈ বলেন, তিনি একটি এনজিওর ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত এবং বন্দরের নবীগঞ্জ এলাকায় হাবিব মিয়ার বাড়িতে বসবাস করেন। শনিবার বিকালে তিনি স্ত্রীকে গুলিস্তানে বাসে তুলে দেওয়ার জন্য রওনা হলে তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।    

‎প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, মদনপুর-মদনগঞ্জ সড়কের অবস্থা একেবারেই নাজুক। এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সকালে দেখলাম ট্রাকের আগে মোটরসাইকেলটি আসছে। হঠাৎ মোটরসাইকেল থেকে একজন নারী ছিটকে রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা ট্রাক ওই নারীকে চাপা দেয়।

‎বন্দর থানার ওসি গোলাম আশরাফ বলেন, নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় সরকারি হাসপাতালের এক নার্সের মৃত্যু হয়েছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট