1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! নারায়ণগঞ্জ থেকে পালিয়েছে ওসমান পরিবার, তবু আতংক কাটেনি! নগরীকে নতুনভাবে গড়ে তোলার ঘোষণা দিলেন সাখাওয়াত বন্দরে গণধর্ষণের ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার নেই

সোনারগাঁয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার দৈলেরবাগ এলাকায় বোনের সঙ্গে সাঁতার শিখতে গিয়ে ইসরাত জাহান রুবাইয়া নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

নিহত ইসরাত জাহান রুবাইয়া সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

নিহতের বড় বোন ইভা আক্তার জানান, ইসরাত সেনাবাহিনীতে যোগদানের স্বপ্ন দেখেছিল। তার লক্ষ্য ছিল সাঁতার শেখার মাধ্যমে বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করা। কিন্তু সাঁতার শেখার সময় সে পানিতে তলিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, “পানিতে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ বিষয়ে এখনও কারো কোন অভিযোগ নেই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট